ঢাকা | বঙ্গাব্দ

বাঁশখালীতে জী ৯৮ কমপ্লেক্সের শুভ উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 19, 2026 ইং
বাঁশখালীতে জী ৯৮ কমপ্লেক্সের শুভ উদ্বোধন ছবির ক্যাপশন: জী ৯৮ কমপ্লেক্সের শুভ উদ্বোধন
ad728
বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ

বাঁশখালীতে জী ৯৮ কমপ্লেক্সের শুভ উদ্বোধন ও ইফতার মাহফিল ১৯ মার্চ ২০২৬ বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। বাঁশখালীর প্রধান সড়ক সংলগ্ন সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও বণিকপাড়া মোড়ে (বাণীগ্রাম বাজারের উত্তর পাশে) অবস্থিত জী ৯৮ কমপ্লেক্সের একই কম্পাউন্ডে রয়েছে হল ৯৮, ক্যাফে ৯৮ ও টার্ফ ৯৮। ফিতা কেটে দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে আধুনিক ও দৃষ্টিনন্দন এই কমপ্লেক্সের শুভ উদ্বোধন করেন বরেণ্য শিক্ষাবিদ নাদেরুজ্জামান চৌধুরী। 
জী ৯৮ কমপ্লেক্সের চেয়ারম্যান দেশসেরা মাস্টার মেরিনার ক্যাপ্টেন নূর মোহাম্মদের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ মোস্তাকিমুল হায়দার খান, সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম সালাহউদ্দিন কামাল, এনামুল হক জিহাদী, বিএনপি নেতা আশেক এলাহি সোহেল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক প্রনব মিত্র চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী প্রদীপ মিত্র চৌধুরী, জামায়াত নেতা মোহাম্মদ ইসমাইল, অতিরিক্ত পিপি এডভোকেট শওকত আউয়াল, নেভী স্কুলের শিক্ষক  আব্বাস উদ্দীন, গারাংগিয়া মাদ্রাসার প্রভাষক বশির আহমেদসহ গণমান্য ব্যক্তিবর্গ।

জী ৯৮ কমপ্লেক্সের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও ব্যাংকার বেলালুর রহমান, ভূমি কর্মকর্তা এন্তেজার উদ্দীন, কমপ্লেক্সের নির্বাহী পরিচালক আবদুল ওয়াজেদ, মীর মো. এস্ফাকুল ইসলাম, ব্যাংকার সাইফুল ইসলাম, মো. হাসেম ও নজরুল ইসলাম।  
আইআইইউসির ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোরশেদুল আলমের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন পোশাক শিল্পের উর্ধ্বতন কর্মকতা এয়ার মোহাম্মদ জুয়েল তাজিম। উদ্বোধন শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দারুল উলুম কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ  ওবায়দুল্লাহ। 

কমপ্লেক্সে অন্তর্ভুক্ত দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে দৃষ্টিনন্দন 'হল ৯৮ কমিউনিটি সেন্টার' সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত, ক্যাফে ৯৮- যেখানে বাণীগ্রামের ঐতিহ্যবাহী মিষ্টিকে নান্দনিকভাবে উপস্থাপন করা হয়েছে। ক্যাফে ৯৮ এর অন্যতম আকর্ষণ  হিসেবে থাকছে ইসলামী পরিবেশে পাত্র-পাত্রী সাক্ষাতের সুব্যবস্থা। যা বাঁশখালীতে ব্যতিক্রমী উদ্যোগ ও একটা গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যার অনন্য সমাধান বলে মনে করছেন উদ্যোক্তারা। টার্ফ ৯৮ ইতোমধ্যে চালু হয়ে অত্র এলাকার ক্রীড়ামোদীদের প্রিয় ঠিকানা হিসেবে স্থান করে নিয়েছে। 

জী ৯৮ কমপ্লেক্সের চেয়ারম্যান হিসেবে নেতৃত্ব দিচ্ছেন দেশের শিপিং সেক্টরের আলোকিত মুখ, এলপিজি শীপ টু শীপ অপারেশন হ্যান্ডেলিংয়ে দেশসেরা মেরিটাইম প্রফেশনাল ব্যক্তিত্ব, মেরিন সার্ভেয়ার ও পাইলট ক্যাপ্টেন নূর মোহাম্মদ। এই কমপ্লেক্সের প্ল্যানিং, ডিজাইন ও বাস্তবায়নে ছিলেন চট্টগ্রামের স্বনামধন্য প্রতিষ্ঠান 'কনসেপ্ট ডিজাইন' এবং এটির কর্ণধার স্থপতি আবদুল্লাহ আল মামুন।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন