ঢাকা | বঙ্গাব্দ

আইডিইবি চট্টগ্রাম জেলার উদ্যোগে গণ প্রকৌশল দিবস ও প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটি গঠন

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 12, 2026 ইং
আইডিইবি চট্টগ্রাম জেলার উদ্যোগে গণ প্রকৌশল দিবস ও প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটি গঠন ছবির ক্যাপশন: আইডিইবি চট্টগ্রাম জেলার উদ্যোগে গণ প্রকৌশল দিবস ও প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটি গঠন
ad728
নিউজ ডেস্ক | চট্টগ্রাম 

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) চট্টগ্রাম জেলা শাখার এক সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১১ নভেম্বর ২০২৬ বুধবার আমবাগানস্থ চট্টগ্রাম জেলা কার্যালয়ে সংগঠনের সভাপতি প্রকৌশলী রহিম উল্লাহর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী এম ইছহাকের পরিচালনায় এই সভা অনুষ্ঠিত হয়। 

​সভায় বক্তব্য রাখেন আইডিইবি চট্টগ্রাম জেলার সহ-সভাপতি প্রকৌশলী এস, এম, তারেক, সহ-সভাপতি প্রকৌশলী রুহুল আমিন ভুইয়া, অর্থময় সম্পাদক মোছাঃ আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী সৈয়দ ফেরদৌস হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শওকত আলী জুয়েল, চাকুরী বিষয়ক সম্পাদক প্রকৌশলী এস, এম মাহফুজুর রহমান, সহ-জন সংযোগ সম্পাদক প্রকৌশলী মুহাম্মদ ইয়াছিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক প্রকৌশলী সুব্রত সেন এবং তথ্য ও গবেষণা সম্পাদক প্রকৌশলী মোঃ তৌহিদুল আনোয়ার প্রমুখ। 

​সভায় আগামী গণ প্রকৌশল দিবস-২০২৬ ও আইডিইবি-এর ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রকৌশলী এস, এম, তারেককে আহ্বায়ক, প্রকৌশলী মোছাঃ আনোয়ারুল ইসলামকে সদস্য সচিব এবং প্রকৌশলী মোঃ ওসমানকে সদস্য (অর্থ) করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সভায় উপস্থিত নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নিজ নিজ অবস্থান থেকে জোরালো ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।  


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
কালুরঘাট ফেরিঘাটের ইজারা কার্যক্রম স্থগিত করলেন হাইকোর্ট

কালুরঘাট ফেরিঘাটের ইজারা কার্যক্রম স্থগিত করলেন হাইকোর্ট