ঢাকা | বঙ্গাব্দ

ফেনী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবকে অব্যাহতি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
ফেনী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবকে অব্যাহতি ছবির ক্যাপশন: ফেনী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবকে অব্যাহতি
ad728


নিজস্ব প্রতিবেদক

কেন্দ্রীয় নির্দেশ অমান্য করে ইউনিয়ন পর্যায়ে প্রতিনিধি গঠন করার অপরাধে ফেনী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মাস্টার নিজাম উদ্দিন পাটোয়ারী এবং সদস্য সচিব মোহাম্মদ শাহাদাত হোসেনকে তাদের নিজ নিজ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

​শনিবার (১৭ অক্টোবর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ অব্যাহতির তথ্য নিশ্চিত করা হয়।

​বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করে জেলা যুবদলের সাথে কোনো আলোচনা বা সমন্বয় ছাড়াই ইউনিয়ন যুবদলের প্রতিনিধি তালিকা প্রকাশ করা হয়। সংগঠনের নীতি-আদর্শ ও শৃঙ্খলাবিরোধী এই কাজে সরাসরি যুক্ত থাকার প্রমাণিত অভিযোগে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হলো। যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সম্মতিক্রমে এই আদেশ কার্যকর করা হয়েছে।

​দলীয় সূত্রের খবর, সাংগঠনিক শৃঙ্খলা রক্ষা এবং হাইকমান্ডের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের উদ্দেশ্যেই এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার জানান, জেলা যুবদলকে না জানিয়েই সদর উপজেলার আহ্বায়ক ও সদস্য সচিব ইউনিয়ন পর্যায়ে প্রতিনিধি দলের তালিকা ঘোষণা করেছিলেন। অথচ কেন্দ্র থেকে এ ধরণের তালিকা প্রকাশে স্পষ্ট নিষেধাজ্ঞা ছিল। তাই দলীয় নিয়ম ও শৃঙ্খলা ভঙ্গের কারণে কেন্দ্রীয় কমিটি তাদের পদ থেকে অব্যাহতি দিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স