ঢাকা | বঙ্গাব্দ

বোয়ালখালীতে কুষ্ঠ ও প্রতিবন্ধী ব্যক্তিদের সার্বিক উন্নয়ন বিষয়ক এডভোকেসি সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : May 14, 2026 ইং
বোয়ালখালীতে কুষ্ঠ ও প্রতিবন্ধী ব্যক্তিদের সার্বিক  উন্নয়ন বিষয়ক এডভোকেসি সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: বোয়ালখালীতে কুষ্ঠ ও প্রতিবন্ধী ব্যক্তিদের সার্বিক উন্নয়ন বিষয়ক এডভোকেসি সভা অনুষ্ঠিত
ad728
এম মনির চৌধুরী রানা 

বোয়ালখালীতে কুষ্ঠ ও প্রতিবন্ধী ব্যক্তিদের সার্বিক উন্নয়ন বিষয়ক এডভোকেসি সভা ডিস্এ্যাভানটেইজড পিপলস্ এসোসিয়েশন(ডাপা)র আয়োজনে ও দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও নিউজিল্যান্ড এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়।  উপজেলা পরিষদ মিলনায়তন(স্বাধীনতা)য় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন- বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মেহেদী হাসান ফারুক।  এতে সভাপতিত্ব করেন-ডিস্এ্যাভানটেইজড পিপলস্ এসোসিয়েশন(ডাপা)র সভাপতি কাজী মো: শাহ কামাল।
এতে বিশেষ অতিথি ছিলেন- বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা,  উপজেলা সমাজসেবা অফিসার  পিপলু চন্দ্র নাথ, টিএলএম আই বি চট্টগ্রামের সিনিয়র মেডিকেল অফিসার ডা: জীবক চাকমা,।  ডাপার ফিল্ড অফিসার নিগার সুলতানার উপস্থাপনায় এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: হারুনুর রশীদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি আবাসিক মেডিকেল অফিসার  ডাঃ তোফাইল আহমদ, উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনের প্রধান সাইফুল ইসলাম, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মো: সিরাজুল ইসলাম, ১০ নং আহল্লা করলডেঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান হামিদুল হক মান্নান,  সুশীল সমাজ প্রতিনিধি সাংবাদিক অধীর বড়ুয়া, মাদ্রাসা শিক্ষা প্রতিনিধি শোয়াইব রেজা শিক্ষক, প্রতিনিধি ফারুক ইসলাম, আমুচিয়া  ইউনিয়ন পরিষদ সচিব বাবলা বড়ুয়া সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।  এসভায় উপজেলার বেশ কিছু উপকার ভোগি অংশ গ্রহন করেন

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও