ঢাকা | বঙ্গাব্দ

আনোয়ারায় পানিবন্দি মানুষের পাশে ত্রাণ নিয়ে বিএনপি নেতা শহীদুল আলম

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 10, 2026 ইং
আনোয়ারায় পানিবন্দি মানুষের পাশে ত্রাণ নিয়ে বিএনপি নেতা শহীদুল আলম ছবির ক্যাপশন: আনোয়ারায় পানিবন্দি মানুষের পাশে ত্রাণ নিয়ে বিএনপি নেতা শহীদুল আলম
ad728
আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় টানা ভারী বৃষ্টি ও বন্যায় পানিবন্দি হয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছেন ব্যবসায়ী,বিএনপি নেতা  ও স্থানীয় চেয়ারম্যান প্রার্থী শহীদুল আলম। 

শুক্রবার (১০ জুলাই) উপজেলার চাতুরী ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যাকবলিত শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ত্রাণ বিতরণ করেন তিনি।

শুক্রবার সকাল থেকেই তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন। পরে পানিবন্দি ও অসহায় মানুষের হাতে চাল, ডাল, আলু, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন।
 স্থানীয় যুবকদের সহযোগিতায় ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়। এতে অংশ গ্রহণ করেন স্থানীয় যুবকরা।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন সাবেক ইউনিয়ন বিএনপি সভাপতি  আবুল কাসেম মেম্বার, বিএনপি নেতা শাহ আলম, আব্দুল মাবুদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও যুবসমাজের সদস্যরা।

এ সময় চেয়ারম্যান প্রার্থী শহীদুল আলম বলেন, প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। অনেক পরিবার এখনও পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। যতদিন প্রয়োজন হবে, ততদিন আমরা সাধ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকব। আমাদের এমপি মহোদয় মানুষের পাশে থাকার জন্য নির্দেশনা দিয়েছেন। আমরা ওনার পক্ষে কাজ করেছি। আজকে নিজ অর্থায়নে আমার ইউনিয়নে সহায়তা করেছি।আমি  সমাজের বিত্তবান ও সামর্থ্যবান সবাইকে বন্যার্ত মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

ত্রাণ পেয়ে উপকারভোগীরা শহীদুল আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রা জানান, দুর্যোগের শুরু থেকেই তিনি ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিচ্ছেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর