চট্টগ্রাম প্রতিনিধি
ইরানি ইসলামিক প্রজাতন্ত্র এবং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর সমর্থনে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ৬ ফেব্রুয়ারি (১৮ শাবান) বাদ জুমা নগরীর হালিশহর এলাকায় 'হুসাইন (আ.) ট্রাস্ট ইমাম-বারগাহ'-এর মুমিনীনবৃন্দ এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন। 'ইমাম সাজ্জাদ (আ.) জনকল্যাণ সংস্থা'-র সৌজন্য ব্যানারে আয়োজিত এই মিছিলে ইরানের বিরুদ্ধে উসকানিমূলক তৎপরতা এবং আয়াতুল্লাহ খামেনেয়ীকে দেওয়া ধৃষ্টতাপূর্ণ হুমকির তীব্র নিন্দা জানানো হয়।
বিক্ষোভকারীরা জানান, একজন বিশ্বনন্দিত ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিত্বকে হত্যার হুমকি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। কর্মসূচির এক পর্যায়ে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ব শান্তির স্বার্থে কূটনৈতিক শিষ্টাচার বজায় রাখার আহ্বান জানিয়ে শেষ হয়।

দৈনিক চট্টগ্রামপোস্ট