ঢাকা | বঙ্গাব্দ

ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে পুলিশের কড়া নিরাপত্তা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 6, 2026 ইং
ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে পুলিশের কড়া নিরাপত্তা ছবির ক্যাপশন: ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে পুলিশের কড়া নিরাপত্তা
ad728
নিউজ ডেস্ক,চট্টগ্রাম 

ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর ঢাকার শাহবাগ ও বাংলামোটর এলাকায় উত্তেজনার জেরে দুই সংবাদমাধ্যম- প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।


শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে ‘বাড়তি সতর্কতার’ অংশ হিসেবে এই পুলিশ মোতায়েনের কথা বলেছেন পুলিশের তেজগাঁও জোনের সহকারী কমিশনার মোহাম্মদ আক্কাছ আলী।


তিনি বলেন, ‘শাহবাগ ও বাংলামোটরের দিকে ঝামেলা হচ্ছে, সেজন্য সতর্কতার অংশ হিসেবে এখানে ডেপ্লয়মেন্ট বাড়ানো হয়েছে। এখানে আমাদের সিনিয়র স্যাররাও রয়েছেন।’


ওই পত্রিকা দুটিতে আবারো কোনো হামলার আশঙ্কা বা তথ্য রয়েছে কি-না জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘না, ঠিক এমনটি নয়। ওদিকে ঝামেলা হচ্ছে, যদি আবার এদিকে আসে। সেজন্য আমরা অবস্থান নিয়েছি।’


এর আগে গেলো ১৮ ডিসেম্বর রাতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।


প্রথম আলোতে হামলার ঘটনায় অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে তেজগাঁও থানায় মামলা হয়। আর ডেইলি স্টারের পক্ষ থেকে করা মামলায় আসামি করা হয় অজ্ঞাত ৩৫০ থেকে ৪০০ জনকে।


এই হামলার ঘটনায় পরের কয়েক দিনে ধারাবাহিক অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল পুলিশ।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন