ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়া উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক সময়ে অভিযান পরিচালনা করে মাদক মামলার আসামি ১,ওয়ারেন্ট ভুক্ত আসামি ৭ ও ফৌজদারি দণ্ডবিধি(১৫১ধারার) আসামী ২সহ মোট ১০আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে পটিয়া থানার পুলিশ।
পটিয়া থানার সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ৫ই মার্চ ও শুক্রবার ৬ই মার্চ দিবাগত ভোররাতে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ নাজির আহমেদ খান,পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নোমান আহমদ পটিয়া থানার ওসি জিয়াউল হকের পরিচালনায় অভিযানে নেতৃত্বে দেন পটিয়া থানার ওসি তদন্ত যুযুৎসু যশ চাকমা ও উপ-পরিদর্শক কামাল উদ্দিন সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে কুসুম পুরা ইউনিয়নে জহির আহমেদ সওদাগর রাস্তার মোড়ে অভিযান চালিয়ে ১০পিস ইয়াবা সহ মোঃ ইদ্রিস,প্রকাশ আকাশ নামের এক মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করে।আনোয়ারা থানার সি আর মামলার আসামি কচুয়াই ইউনিয়ন পরিগ্রাম গ্রাম থেকে বরুণ দাশ,রুম্পি তালুকদার, শুভ দাশ,রিনা দাশ এবং বেলখাইন বুধপুরা বাজার এলাকা হতে স্বপন মনি,রুপস মনি ও বাবলা মনিকে গ্রেপতার করে।পটিয়া কাশিয়াশ ইউনিয়নের দ্বারক এলাকা হতে মুঃ ফাহিম (২১)ও সালাউদ্দিন অভি(২৩)নামের দুজনকে গ্রেফতার করে।
পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, পটিয়া উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর ও স্বাভাবিক রাখতে এই অভিযান
পরিচালনা করতে হয়।অভিযান অব্যহত থাকবে।আটকৃত আসামিদের মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়।

দৈনিক চট্টগ্রামপোস্ট