ঢাকা | বঙ্গাব্দ

বোয়ালখালীতে জামায়াতে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 7, 2026 ইং
বোয়ালখালীতে জামায়াতে ইফতার মাহফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন: বোয়ালখালীতে জামায়াতে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ad728
এম মনির চৌধুরী রানা 

বোয়ালখালী উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে মহান বদর দিবস উপলক্ষে বিশিষ্ট ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মার্চ) স্থানীয় একটি হোটেলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বোয়ালখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডা. খোরশেদ আলমের সভাপতিত্বে এবং উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বায়তুল মাল বিভাগের অর্থ সম্পাদক আবদুল মান্নান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর আনোয়ার আলম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিষখালী সরকারি কলেজের প্রভাষক আবদুল ওয়াজেদ সজল।
এ সময় আরও উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলাম, সহ-সভাপতি অ্যাডভোকেট সেলিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো. নজরুল ইসলাম, সাংবাদিক মো. মোজাহিদুল ইসলাম, সৈয়দ মো. মোদ্দাসের, মাওলানা দিদারুল আলম, মো. ওসমান, মো. হারুন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের নেতা মাওলানা মফিজুর রহমান, বিশিষ্ট চিকিৎসক ডা. মাহাবুবুল আলম ও ডা. রুহুল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন মাওলানা মো. মুছা। এছাড়া বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা এনসিপির আহ্বায়ক মো. ইয়াছিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার আলম চৌধুরী বলেন, বাংলাদেশ সবসময় স্বাধীনতা ও জনগণের পক্ষে থাকবে। তিনি বলেন, জুলাই সনদের বিরুদ্ধে এবং মানবতা ও দেশের সার্বভৌমত্বের বিপক্ষে কেউ অবস্থান নিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি ও ১১ দলীয় জোট ঐক্যবদ্ধ হয়ে জনগণকে সঙ্গে নিয়ে তা মোকাবেলা করবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স