ঢাকা | বঙ্গাব্দ

সেগুনবাগান ইসলামী পাঠাগারে সশস্ত্র হামলা ও লুটপাট: ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 24, 2026 ইং
সেগুনবাগান ইসলামী পাঠাগারে সশস্ত্র হামলা ও লুটপাট: ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম ছবির ক্যাপশন: ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন ১৩নং পাহাড়তলী ওয়ার্ড সেগুনবাগান ইসলামী পাঠাগারে সন্ত্রাসী ও চাঁদাবাজদের সশস্ত্র হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) জুমার নামাজের পর নগরীর ঝাউতলা স্টেশন রোড মসজিদ এলাকা থেকে এই মিছিল শুরু হয়ে সেগুনবাগান ইসলামি পাঠাগার চত্ত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও মনোনীত মেয়র প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।।

সেগুনবাগান পাঠাগারের কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা মুহিবুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে এবং উপদেষ্টা আমান উল্লাহ আমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও মনোনীত মেয়র প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।।

এ-সময় প্রধান অতিথি অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী তার বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা অন্যায়ভাবে পাঠাগারের মতো একটি পবিত্র জ্ঞানচর্চার কেন্দ্রে সন্ত্রাসী কায়দায় হামলা ও লুটপাট চালিয়েছে, তারা সমাজের শত্রু। চট্টগ্রামের শান্ত পরিবেশকে যারা অশান্ত করার পায়তারা করছে, তাদের ঠাঁই এই মাটিতে হবে না।

তিনি প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হয়, তবে আমরা ধরে নেব প্রশাসনই তাদের আশ্রয় দিচ্ছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় না আনলে জনগণকে সাথে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব।।

এছাড়াও সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পাঠাগারের উপদেষ্টা মোঃ ওমর ফারুক, মাওলানা দেলোয়ার হোসেন, সমাজ সেবক কেএম জাবেদ, সদস্য আসাদুল্লাহ শিশির আব্দুল মান্নানসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ