ঢাকা | বঙ্গাব্দ

স্কুল শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে যুবক গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : May 7, 2026 ইং
স্কুল শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে যুবক গ্রেপ্তার ছবির ক্যাপশন: স্কুল শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে যুবক গ্রেপ্তার
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন এলাকায় এক স্কুল শিক্ষার্থীকে যৌন নিপীড়ন বা শ্লীলতাহানির অভিযোগে তারেক নামে (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বুধবার (৬ মে) সাউথ খুলশী এলাকায় এ ঘটনা ঘটে।

 

শিক্ষীর্থীর খালা নারগিস আক্তার জানান, গতকাল স্কুল থেকে পরীক্ষা শেষে আমার ভাগনি বাসায় ফিরছিলেন। ওয়ারলেস এলাকা পার হয়ে বিএডিসি গেট এলাকায় আসলে পিছন থেকে একটি প্রাইভেটকার খুর ধীর গতিতে তাকে অনুসরণ করে। একপর্যায়ে তার পাশে এসে গাড়ির ভেতরে থাকা তারেক নামে এক লোক তাকে একাধিকবার গাড়িতে উঠতে বলে। নানাভাবে চেষ্টা করেও তাকে যখন গাড়িতে তুলতে পারছিল না, তখন তার হাত জোর করে গাড়িতে তুলতে চেষ্টা করে। মেয়েটি হাত ঝাড়ি দিয়ে ছাড়িয়ে নিয়ে তার বাসার গেটে চলে আসে। এরপর ওই লোক তার বাসার গেটে এসে ওই মেয়ের মোবাইল নম্বর, ফেসবুক আইডি দিতে বলে। পরে ওই মেয়েটি দৌড়ে বাসায় ঢুকে যায়।

 

তিনি আরও জানান, বাসায় এসে মেয়ের কথা শুনে আমরা বাসার গেটে যায়। বাসার গলির শেষ দিকে থেকে গাড়ি ঘুরিয়ে আসার পথে আমরা তাকে আটকাই এবং কেন এমন আচরণ করল জিজ্ঞেস করি। কিন্তু সে কোন উত্তর দিতে না পেরে আমতা আমতা শুরু করল। এরপর সে দ্রুত গাড়ি টান দিয়ে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়। আজ দুপুরে তার বিরুদ্ধে আমার বোন বাদী হয়ে মামলা দায়ের করেন।

 

এ ঘটনায় খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) মনিতোষ বিশ্বাস বলেন, এক স্কুল শিক্ষার্থীকে যৌন নিপীড়ন বা শ্লীলতাহানির অভিযোগে তারকে নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ