নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় পুকুরের পানিতে ডুবে আয়ান মুহাম্মদ (১৮ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। আয়ান ওই এলাকার আজিজুল হকের ছেলে।
স্থানীয় সূত্র ও হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে খেলতে খেলতে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় আয়ান। কিছু সময় তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিক চট্টগ্রামপোস্ট